উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০/০৯/২০২২ ৮:১৬ পিএম

সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী বাংলাদেশের নারী ফুটবলারদের বরণ করে নিতে কক্সবাজারের মেরিন ড্রাইভের ট্যুরিস্টদের ছাদখোলা বাসটি ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। অনেকেই ফেসবুকে লিখেছেন- মেরিন ড্রাইভের সেই ছাদখোলা বাসটি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রাওনা দিয়েছে।

তবে বাসটির কর্তৃপক্ষ বলছে- নারী সাফ চ্যাম্পিয়নদের বরণ করতে ঢাকা যাওয়ার কথা থাকলেও সিদ্ধান্ত না হাওয়ায় বাসটি ঢাকা যাচ্ছে না।

মঙ্গলবার (২০) সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন অ্যাকোয়াহোলিক ট্যুরিস্ট ক্যারাভ্যানের ম্যানেজার মুজিবুর রহমান।

তিনি বলেন, নারী সাফ চ্যাম্পিয়নদের বরণ করে নিতে আমাদের অ্যাকোয়াহোলিক ট্যুরিস্ট বাস (ছাদখোলা) ঢাকায় যাওয়ার কথা ছিল। তবে সিদ্ধান্ত না হাওয়ায় আর যায়নি।

বাসটি এই মুহূর্তে কোথায় আছে- জানতে চাইলে তিনি বলেন, গাড়িটি (ছাদখোলা) এই মুহূর্তে কক্সবাজারের উখিয়ার সোনাপাড়ায় আমাদের নিজস্ব গ্যারেজে রয়েছে। অফ সিজন ও বৃষ্টির কারণে গাড়িটি বন্ধ রয়েছে। যদি আমাদের গাড়িটা নিয়ে যেত তাহলে আমরাও খুশি হতাম। কারণ আমরাও ইতিহাসের সাক্ষী হতে পারতাম।

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...