সোয়েব সাঈদ, রামু
প্রকাশিত: ১৬/০৪/২০২৩ ৮:০৬ এএম

চ্যানেল আই সেরাকন্ঠ ২০২৩ এর টপ ৩০ এ উত্তীর্ণ হয়েছে কক্সবাজারের ইশমাম। ১২ এপ্রিল প্রি ক্যাম্প রাউন্ডের ৪র্থ পর্ব অনুষ্ঠিত হয় চ্যানেল আই স্টুডিওতে। এতে শিল্পী কুমার বিশ্বজিতের ‘যেখানে সীমান্ত তোমার’ গানটি পরিবেশন করে ক্যাম্প রাউন্ডের জন্য চুড়ান্ত মনোনয়ন পায় ইশমাম। এ রাউন্ডে বিচারক প্যানেলে ছিলেন বরণ্যে সংগীত শিল্পী সামিনা চৌধুরী, ব্যান্ড ব্যক্তিত্ব মানাম আহমেদ ও নকিব খান।
১৪ জানুয়ারি চ্যানেল আই সেরাকন্ঠ চট্টগ্রাম বিভাগের প্রাথমিক অডিশনে লালনগীতি পরিবেশন করে প্রতিযোগিতা অংশ নেয় ইশমাম। প্রথম ও সেকেন্ড অডিশনে বিচারক ছিলেন কিংবদন্তী শিল্পী খুরশিদ আলম, নজরুল সম্রাজ্ঞী ফাতেমাতুজ জোহরা সহ অনেকে।
পরে ১৩ মার্চ চ্যানেল আই স্টুডিওতে গ্র্যান্ড অডিশনে খালিদ হাসান মিলুর ‘সেই মেয়েটি’ গানটি পরিবেশন করে প্রি ক্যাম্প অডিশনে যাওয়ার ইয়েস কার্ড অর্জন করে। এ অডিশনে বিচারক ছিলেন সামিনা চৌধুরী এবং বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
ইশমাম রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। সে কক্সবাজারের রামু উপজেলার মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি, এশিয়ান টিভি ও এটিএন নিউজের প্রাক্তন জেলা প্রতিনিধি, রামু প্রেস ক্লাবের সহ সভাপতি ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম জাফর ও আবৃত্তিকার আসমা উল নাজমার প্রথম সন্তান। ইশমাম এর সংগীতের হাতেখড়ি হয়েছে রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের সংগীত শিক্ষক মোহাম্মদ শাহেদ এর কাছে। সে আরও যাদের কাছে গান শিখেছে তাদের মধ্যে সংগীত ভবনের পরিচালক বিভাষ সেন গুপ্ত জিগমী, রামু সরকারি কলেজের শিক্ষক মানসী বড়–য়া, কক্সবাজার বেতার এর সংগীত প্রযোজক বশিরুল ইসলাম, নন্দন এর সংগীত শিক্ষক ফারুক আহমেদ উল্লেখযোগ্য।
ইশমাম কক্সবাজার বেতার এর নিয়মিত শিল্পী। সে বিগত ১০ বছর ধরে জাতীয় ও স্থানীয় বিভিন্ন অনুষ্ঠানে গান পরিবেশন করে বহুবার চ্যাম্পিয়ান ও রানারআপ পুরস্কার অর্জন করে। আগামীতেও সফলতার ধারা অব্যাহত রাখতে জেলাবাসীর কাছে দোয়া চেয়েছে ইশমাম।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...