প্রকাশিত: ০৫/০২/২০১৮ ৭:৪৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:০৫ এএম

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও

চৌফলদন্ডী থেকে অর্ধ জবাই করা অবস্থায় এক টমটম চালককে উদ্ধার করা হয়েছে। স্থানীয় যুবকদের খবরের ভিত্তিতে তাকে ৪ ঠা ফেব্রুয়ারী রাতে সিকদার পাড়া সড়কের পাশ থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আহত মোহাম্মদ মোর্শেদ ঈদগাঁও ভোমরিয়া ঘোনা শিয়া পাড়ার ছৈয়দ আলমের পুত্র। তাকে উদ্ধারকারী চৌফলদন্ডীর গ্রাম পুলিশ মোক্তার আহমদ জানান, এশার নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে কয়েকজন পথচারী মারফত তারা জানতে পারেন যে, খামার পাড়া বিসিক লবণ মাঠ সংলগ্ন সিকদার পাড়া সড়কের পাশের্^ একজন যুবক মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। স্থানীয় মেম্বার মোহাম্মদ মিয়া জঙ্গি এ খবর পেয়ে তাৎক্ষনিক ঐ গ্রাম পুলিশসহ ৮/১০জন লোককে সেখানে পাঠিয়ে আহতকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করেন। জানা গেছে, একই এলাকার ২/১জন যুবক তাদের আত্মীয় স্বজনদের আনতে আহত যুবকের টমটমটি ভাড়া করে সেখানে নিয়ে এ ঘটনা ঘটায়। পরে ঈদগাঁও তদন্ত কেন্দ্র পুলিশের এএসআই লিটনুর রহমান জয় আহত টমটম চালককে হাসপাতালে ভর্তির জন্য পাঠান বলে জানান। উদ্ধারকারী লোকজনের কাছে টমটম চালক তাকে জবে করে হত্যা চেষ্টার ঘটনা বর্ণনা করেছেন বলে জানা গেছে। তার গাড়ীটি মেম্বার মোহাম্মদ মিয়ার জিম্মায় রয়েছে।

পাঠকের মতামত

 

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...