প্রকাশিত: ৩১/১০/২০২০ ৬:৫১ পিএম

নানা অভিযোগের নির্ভুল তদন্ত ও নজরদারি করতে ঢাকা মহানগরের সব ট্রাফিক পয়েন্ট ও চেকপোস্টে চালু করা হয়েছে বডি ক্যামেরা। এরআগে ট্রাফিক বিভাগে এই ক্যামেরা চালু করে সুফল পেয়েছে পুলিশ।

ডিএমডি সূত্রে জানা গেছে, ট্রাফিক পয়েন্ট বা চেকপোস্টে পুলিশ সদস্যের শরীরে থাকবে এই ক্যামেরা। যাতে ধারণ করা হবে সেখানকার সার্বিক পরিস্থিতির ভিডিওচিত্র। নানা ঝামেলার অভিযোগের নির্ভুল তদন্তের জন্যই এ ব্যবস্থা করেছে ঢাকা মহানগর পুলিশ।

আপাতত কয়েকটি পয়েন্ট বা চেকপোস্টে এ ক্যামেরা চালু হয়েছে। ধীরে ধীরে ডিএমপির সব চেকপোস্টেই এ ব্যবস্থা কার্যকর করা হবে।

এ বিষয়ে ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ওয়ালিদ হোসেন বলেন, রাজধানীর সব ট্রাফিক পয়েন্ট ও চেকপোস্টেই অন বডি ক্যামেরা দেয়ার পরিকল্পনা রয়েছে। দায়িত্বরত পুলিশের পক্ষে এই ক্যামেরার ফুটেজ ইচ্ছে করলেই মুছে ফেলার সুযোগ নেই। শিগগিরই ২০০ বডি ক্যামেরা নতুন করে সংযোজন হচ্ছে।

তিনি আরো বলেন, ট্রাফিক সিগন্যাল বা চেকপোস্টে বডি ক্যামেরা চালু করা গেলে অনেক মিথ্যা অভিযোগ থেকেও রক্ষা পাবে পুলিশ। পুলিশের বিরুদ্ধে আসা অভিযোগ তদন্ত করাও সহজ হবে। সেইসঙ্গে কমবে অনেক ঝামেলাও। পুলিশের পাশাপাশি এর সুফল পাবে জনসাধারণও।

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...
Single Page Footer