প্রকাশিত: ০২/০৩/২০২০ ৮:২৩ পিএম

সাভার থেকে চুরি হওয়া ৭ মাসের শিশুটিকে প্রায় ১২ ঘন্টার ব্যবধানে উদ্ধার করেছে র‌্যাব। ২ মার্চ ফরিদপুরের সালথা থানার বড় খায়েরদিয়ায় অভিযান চালিয়ে শিশু ফাহিমকে উদ্ধার করা হয়। এ সময় চুরি ঘটনায় জড়িত থানার অভিযোগে জেসমিন ও তার সহযোগী জাহিদ শেখকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৪ এর সিনিয়র এএসপি মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, শিশুটির মা শারমিন আক্তার স্কয়ার হাসপাতালে সহকারি নার্স হিসেবে কর্মরত। তিনি স্বামী ও সন্তানকে নিয়ে সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি পশ্চিম পাড়ায় থাকেন। ২৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় শিশু ফাহিমকে নানী পারুল বেগমের কাছে রেখে রাত্রিকালীন ডিউটিতে যায় শারমিন। পারুল যখন রান্নার কাজে ব্যস্ত ছিলেন, এই সুযোগে জেসমিন কৌশলে শিশুটিকে ছাদে নেওয়ার কথা বলে চুরি করে ফরিদপুরে চলে যায়।

এ ঘটনায় শারমিন র‌্যাব-৪ এ অভিযোগ দেন। ওই অভিযোগের ভিত্তিতে শিশু ফাহিমকে উদ্ধারে অভিযান শুরু করে র‌্যাব। আসে সফলতাও। গ্রেফতার করা হয় জেসমিন ও জাহিদকে। তাদের দেওয়ার তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় ফাহিমকে। উদ্ধারের পর শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হলে মা ও শিশুর কান্নায় এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। বিক্রির করার উদ্দেশে শিশুটিকে চুরি করেছে বলে আসামিরা স্বীকার করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাভার থানায় মামলা করা হয়েছে।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer