প্রকাশিত: ২৩/০৮/২০২০ ৪:২৫ পিএম , আপডেট: ২৩/০৮/২০২০ ৪:৫৯ পিএম

কক্সবাজারের চকরিয়ায় গরু চোর সন্দেহে মা-মেয়েকে এক রশিতে বেঁধে নির্যাতনের পর পুলিশের কাছে হস্তান্তর করেছেন ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম ও স্থানীয়রা।

চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের পহরচাঁদা এলাকায় এ ঘটনা ঘটে।

অবশ্য চেয়ারম্যান মিরানুল ইসলাম বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেছেন, এসময় তিনি এলাকায় ছিলেন না। স্থানীয় জনতা গরু চোর আটক করলে সে পুলিশ ও ইউএনওকে ফোন দিয়ে সহায়তা করেছেন।

গত শুক্রবার ওই এলাকায় ঘটনাটি ঘটলেও পরে রশিতে বাঁধা অবস্থায় মা-মেয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ পায়।

চকরিয়া থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান: নারীসহ গরু চোর সিন্ডিকেটের ৫ সদস্যকে এক কিলোমিটার ধাওয়া করে স্থানীয় জনতা আটকের খবরে পুলিশের একটিদল ঘটনাস্থলে পৌছে।

এসময় ২ নারী ও ৩ পুরুষ সদস্যকে স্থানীয় ইউপি কার্যালয় থেকে আটক করে প্রথমে চকরিয়া হাসপাতাল ও পরে বাদির আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের আদালতে পাঠানো হয়েছে।

অভিযুক্তদের মধ্যে মা-মেয়েসহ চারজনের বাড়ি পটিয়ার শান্তির হাটে। অপরজনের বাড়ি পেকুয়া উপজেলার লালব্রিজ এলাকায়। সুত্র: চ্যানেল আই

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer