ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/০৭/২০২৫ ৯:১৩ এএম

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দলটির উচ্চপর্যায়ের ৮ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল চীন সরকারের আমন্ত্রণে দেশটির উদ্দেশে যাত্রা করেছেন। বৃহস্পতিবার রাতে ঢাকায় চীনা দূতাবাসের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং জামায়াতের শীর্ষ নেতারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এই প্রতিনিধি দলকে বিদায় জানান।

জামায়াত নেতাদের মধ্যে তাদেরকে বিদায় জানান সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ সাহাবুদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন ও সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ।

এসময় এক প্রেস ব্রিফিংয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, চীনা সরকার ও ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে তার নেতৃত্বে ৮ সদস্য বিশিষ্ট উচ্চপর্যায়ের প্রতিনিধি দল দেশটিতে যাচ্ছেন। তারা আগামী ১৫ জুলাই পর্যন্ত চীন সফর করবেন।এই সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...