আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬/০৯/২০২২ ৯:৩৩ এএম

চীনের সিচুয়ান প্রদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ৬ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্পে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। ২০১৭ সালের পর থেকে অঞ্চলটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী কম্পন এটি। খবর বিবিসি ও রয়টার্সের

চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার জানিয়েছে, সোমবার আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল চেংদু থেকে ২২৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের লুডিং পার্বত্য এলাকায়।

ভূমিকম্পের প্রভাবে সিচুয়ানের প্রাদেশিক রাজধানী চেংদুর পাশাপাশি দূরবর্তী প্রদেশগুলোও কেঁপে ওঠে। কম্পনের ফলে বিভিন্ন স্থানে ভূমিধস দেখা গেছে। ধসের কারণে ভূমিকম্পের কেন্দ্রস্থল সংলগ্ন এলাকায় ঘরবাড়ি ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, অন্তত একটি এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

রয়টার্স জানিয়েছে, কম্পনের সময় অনেকে এতোটাই আতঙ্কিত হয়ে পড়ে যে, তারা রীতিমতো কাঁদতে শুরু করেছিল। কুকুরগুলো ঘেউ ঘেউ শুরু করে। ভীতিকর এক পরিস্থিতির অবতারণা হয়। কম্পনটি এতোটাই শক্তিশালী ছিল যে, লোকজনের পক্ষে দাঁড়িয়ে থাকাটাই কঠিন ছিল। কিছু বাড়িতে ফাটল দেখা দেয়।

ভূমিকম্পের কেন্দ্রস্থলের ৫০ কিলোমিটার এলাকার মধ্যে থাকা বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্রের কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে প্রাদেশিক গ্রিড ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer