প্রকাশিত: ২২/০১/২০১৮ ৭:৪৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৪৩ এএম
চার ভূত বিক্রেতা গ্রেপ্তার
চার ভূত বিক্রেতা গ্রেপ্তার

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে বোতলবন্দি ভূত বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন সুপ্রকাশ দে, জয়ন্ত ধারা, অরূপ দাস ও বিকাশ গিরি নামের চারজন।
মোবাইল ফোনে যোগাযোগ করে পাঁচ লাখ টাকা দিয়ে ভূত কিনতে পশ্চিমবঙ্গের বাগুইআটি থেকে বর্ধমান পাড়ি জমান তাপস চৌধুরী ও বাসুদেব কুণ্ডু। তাদের সহায়তায় পুলিশের হাতে ধরা পড়েন এই চারজন।
বর্ধমানে পৌঁছানোর পর তাদেরকে নটরাজ হোটেলের একটি কক্ষে নিয়ে ১০ টাকার কয়েনভরা বোতল দেখান সুপ্রকাশ দে।
বলা হয় যে বোতলবন্দি ভূতের দাম পাঁচ লাখ টাকা। এসময় তাপস ও বাসুদেবের কাছে খাওয়া-দাওয়ার জন্য ২০ হাজার টাকা দিতেও বলা হয়।
প্রতারকদের ফন্দি বুঝতে পেরে টাকা দিতে অস্বীকার করেন তারা। এরপর জোর করে আটকে রাখা হয় দুজনকে। টাকা না দেওয়া হলে তাদেরকে ছাড়া হবে না বলে হুমকিও দেয়া হয়।
অবস্থা বুঝে এক বন্ধুর সঙ্গে বন্ধ ঘর থেকেই যোগাযোগ করেন তারা। ওই বন্ধু ফোন করে বর্ধমান থানা পুলিশকে ঘটনাটি জানান।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ওই চার ভূত বিক্রেতাকে হাতেনাতে গ্রেপ্তার করে তারা।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer