প্রকাশিত: ১৭/১১/২০১৭ ১০:৫০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:৫৯ এএম

উখিয়া নিউজ ডটকম::
রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জার্মান, জাপান ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীরা আগামী রোববার কক্সবাজার যাবেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর নেতৃত্বে চার পররাষ্ট্রমন্ত্রী ঢাকা থেকে হেলিকপ্টারে কক্সবাজার যাবেন। পররাষ্ট্রমন্ত্রীরা ঢাকায় ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করবেন।

কুতুপালংয়ে পররাষ্ট্রমন্ত্রীরা রোহিঙ্গা জনগোষ্ঠির সাথে কথা বলবেন। তারা বাংলাদেশ সরকার, জাতিসঙ্ঘ সংস্থা এবং স্থানীয় ও আন্তজার্তিক এনজিওদের পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। এই সফরের মাধ্যমে রোহিঙ্গা সমস্যাটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরো জোরালোভাবে তুলে ধরা সম্ভব হবে বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশ সফর শেষে ইইউ’র পররাষ্ট্রমন্ত্রী (হাই রিপ্রেজেন্টেটিভ) ফেডিরিকা মোঘেরিনি, জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারগট ওয়ালস্টার এশিয়া-ইউরোপ মিটিংয়ে (আসেম) যোগ দিতে মিয়ানমারের রাজধানী নেইপিডোতে যাবেন। জার্মান পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ বিমানে মাহমুদ আলীও নেইপিডো যাবেন। রোহিঙ্গা সঙ্কট সমাধানে আসেমে জোরালো কূটনৈতিক তৎপরতা চালানোর পরিকল্পনা হাতে নিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...