প্রকাশিত: ৩১/০৩/২০১৮ ৯:২৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪৭ এএম

ডেস্ক রিপোর্ট::
পারিবারিক কলহের জেরে জা-দেবরের একমাত্র সন্তানকে কুপিয়ে খুন করেছেন এক নারী। শুক্রবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেওলি ইউনিয়নে এ ঘটনা ঘটে। এদিকে শিশুটির মরদেহ উদ্ধার করে ফেরার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন এক পুলিশ সদস্য।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীদ মাহমুদ খান যমুনা নিউজকে জানান, শুক্রবার দুপুরে দেওলি ইউনিয়নের বোয়ালমারি গ্রামের হেলাল মিয়ার শিশুপুত্র সাকিব হাসান বাড়ির পাশের ফসলের ক্ষেতে যায়। অনেকক্ষণ তার কোন খোঁজ না পেয়ে স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে গ্রামের একটি বেগুন ক্ষেতে তার রক্তাক্ত মরদেহ দেখতে পান এলাকাবাসী। এসময় সাকিবের চাচী শিউলি বেগমের শাড়িতে রক্তের দাগ দেখে স্থানীয়দের সন্দেহ হয়।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিউলী ধারালো দা দিয়ে সাকিবকে খুনের কথা স্বীকার করেছেন বলে জানান পুলিশ কর্মকর্তারা। পরে তাকে আটক করে পুলিশ। রাতে শিবগঞ্জ থানায় নিহত সাকিবের বাবা হেলাল মিয়া বাদী হয়ে শিউলিকে আসামী করে হত্যামামলা দায়ের করেছেন।

এদিকে থানার ওসি (তদন্ত) আনিছুর রহমান জানান, মরদেহ ও আটক অভিযুক্তকে নিয়ে বোয়ালমারী গ্রাম থেকে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হন কেন্দ্রের পুলিশ কন্সটেবল একরামুল হক। পরে তিনি মারা যান। নিহত এই পুলিশ সদস্যের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চালাভাণ্ডার গ্রামে।

পাঠকের মতামত

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer