প্রকাশিত: ১৩/০৯/২০২১ ৯:১৯ এএম

চাকরির আবেদন জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার মো. নাসির উদ্দীন আহমেদ।

রোববার (১২ সেপ্টেম্বর) তার ফেসবুক ওয়ালে এমন স্ট্যাটাস দিয়েছেন তিনি।

স্ট্যাটাসে তিনি বলেন-

প্রিয় ও শ্রদ্ধা ভাজন শুভাকাঙ্ক্ষী। আজ ১ বছর ২ মাস ঘরে বসা। এল পি আর শেষ। সংসার ও নিজকে কর্মক্ষম রাখতে কিছু করা প্রয়োজন। নিজের ভবিষ্যৎ চিন্তা করিনি। হালাল ও হারামের সং মিশ্রনে এ জীবন।

মেডিকেল ও নন মেডিকেল যে কোনো সেক্টরে কোনো নিবেদিত ও সৎ ব্যক্তি হিসাবে বিবেচনায় নিয়ে কোনো প্রতিষ্ঠান আমাকে বাংলাদেশের যে কোনো স্থানে চাকুরির সুযোগ দিলে কৃতজ্ঞ থাকব।

এ বিষয়ে ফোনে তার সঙ্গে যোগাযোগ করা হলে ফোনটি ব্যস্ত পাওয়া যায়। তবে এসএমএস করলে তার রিপ্লেতে তিনি জানান, তার চাকরি প্রয়োজন।

২০১৫ সালের ১ নভেম্বর তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসাবে যোগদান করেন। এ সময় হাসপাতালের ব্যাপক উন্নয়নে নগরীর বেসরকারি হাসপাতালগুলো রোগী শুন্য হয়ে পড়লে ষড়যন্ত্রে লিপ্ত হয় মালিকরা। ব্রিগেডিয়ার নাছির উদ্দিন আহমেদের বদলীর জন্য উঠে পড়ে লাগে।

তার এই দুঃসময়ে কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাইলে যোগাযোগ করতে পারেন এই ০১৭৫৪০৩০৯৮৯ নম্বরে। এছাড়া ই-মেইল করতে পারেন brignasir584@gmail. com এ।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer