প্রকাশিত: ১৬/০৪/২০১৮ ৭:২৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:০৭ এএম

নিউজ ডেস্ক::
চাঁদাবাজদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নিতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা কিন্তু কঠিনভাবে ব্যবস্থা নিচ্ছি। চাঁদাবাজ পুলিশ নেই সেটা আমরা অস্বীকার করব না। আছে, পুলিশও কিন্তু আইনের উর্ধ্বে নয়, তার শাস্তিটাও কিন্তু সঙ্গে সঙ্গে দেওয়া হয়।

রোববার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টির (ডিসিসিআই) আয়োজনে আসন্ন রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্য ও আইনশৃংখলা পরিস্থিতি শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

সেমিনারে ব্যবসায়ীরা বলেন, চাঁদাবাজদের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। এই ক্ষতির শিকার হন ভোক্তা হিসেবে প্রত্যেক নাগরিক। কেননা চাঁদাবাজদের দাবি মেটাতে গিয়ে ব্যবসায়ীরা পণ্যের ওপর বাড়তি দাম রাখতে বাধ্য হন। আসছে রমজান মাসে এ ধরনের আরও ভয়াবহভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন ব্যবসায়ীরা।

ডিসিসিআই এর সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সেকিল চৌধুরী বলেন, ‘রোজার সময় আমাদের ইফতার পার্টি হবে, স্যার আসবেন, এই আসবেন, নেতা আসবেন এগুলো করে যে চাঁদা আদায় করা হচ্ছে এগুলো কিন্তু রাষ্ট্রীয়ভাবে প্রশ্রয় যদি পায় তাহলে কিন্তু ব্যবসায়ীরা তার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পারবে না।’

আরেক ব্যবসায়ী হাজি মো. আবুল হাশেম বলেন, ‘প্রত্যেকটা ট্রাককে বিভিন্ন সংস্থা, আমি বলব পুলিশের ছত্রছায়ায় হয়ে থাকে এইটা যে বিভিন্ন রশিদ দিয়ে চাঁদা আদায় করছে। এটা কিসের উপরে যাবে? এটা মালের উপরেই যাবে।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের এসব অভিযোগ অনেক বেশি জোরালো হয়ে ওঠে স্বরাষ্ট্রমন্ত্রীকে কাছে পেয়ে।

জবাবে মন্ত্রী বলেন, গাড়ি যিনি চালান তিনি যদি তার লাইসেন্সটা, তার ড্রাইভিং লাইসেন্সটা, ফিটনেসটা আর যদি রুট পারমিটটা ঠিক থাকে আমার তো মনে হয় তার থেকে চাঁদাবাজি করার কোনো স্কোপ থাকে না। আমরা কিন্তু কঠিনভাবে ব্যবস্থা নিচ্ছি। চাঁদাবাজ পুলিশ নেই সেটা আমরা অস্বীকার করব না। আছে, পুলিশও কিন্তু আইনের উর্ধ্বে নয়, তার শাস্তিটা কিন্তু সঙ্গে সঙ্গে তাকে দেওয়া হয়।

মতবিনিময়ে ব্যবসায়ীদের বিরুদ্ধে কিছু ক্ষোভের তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভেজাল তো সরকারি কোনো কর্মকর্তা কিংবা কোনো পুলিশ ভেজাল খাদ্য দেয় না। দেন আপনারা। কেন দেন? আপনারা পরিশুদ্ধ হন, আমাদের কোনো আইনের দরকার হবে না। পরিশুদ্ধ হন।

যে ব্যবসায়ীরা ভেজাল করেন তাদের আটকের পর ছাড়িয়ে নিতে প্রচুর পরিমাণে তদবির আসে বলেও জানান আসাদুজ্জামান খাঁন কামাল।

আইন প্রয়োগে শিথিলতার কারণে ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন তেমনি অনেক ব্যবসায়ী এই সুযোগ নিয়ে থাকেন বলেও মতবিনিময়ে অভিযোগ উঠে আসে।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer