প্রকাশিত: ১০/১২/২০১৭ ৯:২৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:৫০ এএম

হাফিজুল ইসলাম চৌধুরী :

রাষ্ট্রীয় মর্যাদায় ও গুণগ্রাহীরা অশ্রুজ¦লে বিদায় জানালেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বীর মুক্তিযোদ্ধা আবু নায়েম চৌধুরীকে (৭০)। তিনি উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরীর স্বামী। রোববার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলা কম্পাউন্ডে প্রশাসনের পক্ষ থেকে ৬ সদস্যের সুসজ্জিত পুলিশের একটি চৌকস দল বিউগলে করুণ সুর বাজিয়ে প্রয়াত ওই মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় শ্রদ্ধা প্রদর্শন করেন। এসময় নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সরওয়ার কামাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর শেখ, সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাজা মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।

এর আগে লাল সবুজের জাতীয় পতাকায় আচ্ছাদিত মরদেহ আনা হয়। পরে সদর ইউনিয়নের উত্তর বিছামারা গ্রামে জানাজা নামাজ শেষে মুক্তিযোদ্ধা আবু নায়েম চৌধুরীকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। জানাজা নামাজে সর্বস্থরের মানুষের ঢল নামে।

প্রয়াত মুক্তিযোদ্ধার তিন ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে। বড় ছেলে আবু সুফিয়ান চৌধুরী বলেন, রোববার সকাল ৭টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর বাবা মারা যান।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...