প্রকাশিত: ২৪/০৪/২০১৮ ৭:৫৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৪৬ এএম

রাজধানীর বিমানবন্দর এলাকায় চলন্ত সিএনজি থেকে এক মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে গেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। তবে কে বা কারা কেনইবা তাকে ফেলে গিয়েছে এ বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

সোমবার রাত পৌনে ১০টায় এ ঘটনা ঘটে। সিএনজি থেকে পড়ে মেয়েটি অচেতন অবস্থায় সড়কে পড়েছিল। তার নাম তানিয়া (২০)। বর্তমানে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরনে ছিল কালো ফতুয়া, জিন্স ও কেডস।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আযম মিয়া জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একজন সদস্য ঘটনাটি দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তরুণীকে হাসপাতালে পাঠায়।

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) শ্রীদাম চন্দ্র রায় বলেন, মেয়েটি তার নাম তানিয়া বলেছে। তাকে হাসপাতালে নেয়ার পর সে শুধু নিজের নাম আর মোবাইল নম্বর বলতে পেরেছে। তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer