প্রকাশিত: ২৯/০৭/২০২০ ৮:০১ এএম

চলছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। মিনা শহরের তাঁবুতে অবস্থান করছেন করোনাকালে হজের সুযোগ পাওয়া মুসল্লিরা।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে, এশার নামাজের পর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে, মিনার পথে রওনা হন হাজিরা। কঠোর পর্যবেক্ষণ এবং বিশেষ ব্যবস্থাপনার মধ্যে দিয়ে তাঁবুর শহর মিনায় পৌঁছান তারা। আগামী পাঁচ দিন মিনা, আরাফাত, মুজদালিফা ও মক্কায় অবস্থান করে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন মুসল্লিরা।

করোনার কারণে প্রত্যেক হজযাত্রীকে হাতে ঝোলানোর বিশেষ কার্ড দেয়া হয়েছে। যার মাধ্যমে দূর থেকেও তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা সম্ভব। ৮ জিলহজ্ব, মিনায় অবস্থান শেষে পরদিন আরাফাতের উদ্দেশে রওনা হবেন মুসল্লিরা। মুজদালিফায় রাত্রি যাপন শেষে শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করে ১০ জিলহজ আবারও মিনায় ফিরবেন। এরপর, ১১ ও ১২ তারিখে হজের বাকি আনুষ্ঠানিকতা শেষ করবেন হাজিরা।

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র আমর আল মাদাহ্ বলেন, এ বছরের হজ অনুষ্ঠানে প্রযুক্তিই আমাদের সবচেয়ে বড় বন্ধু। করোনাভাইরাসের প্রভাব এড়িয়ে, কিভাবে পবিত্র হজকে মুসল্লিদের জন্য নিরাপদ ও সহজবোধ্য করা যায় সেটাই লক্ষ্য। পদক্ষেপগুলো যদি স্বাস্থ্যরক্ষায় ০.০০১ শতাংশও কাজ করে, সেটাও গ্রহণে রাজি আমরা। মূলত হজ অনুষ্ঠানের পর মুসল্লিদের মধ্যে কোন কোভিড-১৯ রোগী দেখতে চায় না সৌদি প্রশাসন।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer