প্রকাশিত: ১১/০১/২০১৯ ৩:৩৬ পিএম

অনলাইন ডেস্ক – চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের চাচাতো ভাই মাউদুত করিমের ইয়াবা সেবনের একটি ছবি এখন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল। হ্যান্ডকাপ পরিহিত ছবিটি ফেসবুকে পোস্ট করার ঘণ্টাখানেকর মধ্যে ভাইরাল হয়ে যায়।

বিষয়টি নিয়ে বরিশালে শুরু হয় ব্যাপক তোলপাড়। শেয়ার, লাইক ও নানা ধরনের মন্তব্যসহ ব্যাপক আলোচনা-সমালোচনার খোরাক জোগায় ছবিটি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারি কমিশনার মো. নাসির উদ্দিন মল্লিক জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে বরিশাল নগরীর বেলাতলা খেয়াঘাট এলাকা থেকে ৮পিস ইয়াবাসহ মাউদুত করিমকে আটক করে গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। এরপর তাকে হ্যান্ডকাপ পরিয়ে গোয়েন্দা পুলিশের কার্যালয় নিয়ে আসা হয়।

মাউদুত করিম সদর উপজেলার পশুরীকাঠী এলাকার মোবারক করিমের ছেলে। চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের আপন চাচাত ভাই। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান সহকারী কমিশনার মো. নাসির উদ্দিন মল্লিক। হ্যান্ডকাপ পরিহিত মাউদুত করিমের ইয়াবা সেবনের ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেকে পোস্ট দিল সে ব্যাপারে কিছুই জানেন না বলে দাবি করেন মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র নাসির উদ্দিন মল্লিক।

তবে গোয়েন্দা পুলিশের অপর একটি সূত্র জানায়, মাউদুত করিমকে আটক করে গোয়েন্দা পুলিশের কার্যালয় নিয়ে আসা হলে অনেকেই বিস্ময় প্রকাশ করেন। এ সময় কৌতূহলি হয়ে মাউদুত করিমের কাছে ইয়াবা সেবনের দৃশ্য দেখতে চান। মাউদুত করিম তাদের অনুরোধে ইয়াবা সেবন করে দেখান। সেখানে উপস্থিত কেউ মুঠোফোনে ছবিটি তুলে ফেসবুকে পোস্ট করেন।

পাঠকের মতামত

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...

উখিয়ায় মন্দিরে হামলা: দুই পক্ষের ভিন্ন দাবি, তদন্তে জমি বিরোধের ইঙ্গিত

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চেনছড়ি এলাকায় বৌদ্ধ মন্দিরে হামলা, বুদ্ধমূর্তি ভাঙচুর এবং সংখ্যালঘু পরিবারের ...

উখিয়ায় বর্জ্য থেকে হবে সার ও বিদ্যুৎ, নির্মিত হচ্ছে আধুনিক সমন্বিত প্ল্যান্ট

কক্সবাজারের উখিয়া উপজেলার দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা সমাধানে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা (ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট) প্ল্যান্ট ...

পালংখালী তে যুবদল নেতার ‘মাদক’ সিন্ডিকেট! ৫০ হাজার ইয়াবা ছিনতাই

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাংখালী এলাকায় ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক রবিউল বশর ডাবলু, তার ...
Single Page Footer