প্রকাশিত: ০৫/০৯/২০১৭ ৭:০৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:০৪ পিএম

নিউজ ডেস্ক::
গত ১১ দিনে মোট ৪৬ রোহিঙ্গা নানা ভাবে জখম হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে গুলিবিদ্ধ ও অগ্নিদগ্ধ নারী-পুরুষ ও শিশু রয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র সোমবার দুপুরে ব্রেকিংনিউজকে এ তথ্য জানিয়েছে। সবশেষ রবিবার রাতে গুলিবিদ্ধ আরও ৫ রোহিঙ্গাকে চমেকে ভর্তি হয়েছে।

মিয়ানমারের রাখাইন থেকে গুলি আর বোমার জখম নিয়ে বাংলাদেশে প্রবেশের পর চিকিৎসা নিতে চমেক হাসপাতালে আসে এসব রোহিঙ্গা নাগরিকদের অধিকাংশই। তাদের মধ্যে একজন গত ২৬ অগাস্ট এবং একজন ৩০ অগাস্ট মারা যান।

সীমান্ত দিয়ে পালিয়ে আসা এ রোহিঙ্গারা রবিবার রাতে হাসপাতালে চিকিৎসা নিতে আসে বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার ব্রেকিংনিউজকে জানান।

আহতদের মধ্যে মো. ইউনুস (২০), মো. আলম (২০), বশির উল্লাহ (৬৫) ও খালেদ হোসেন (২৫) গুলিবিদ্ধ এবং হোসাইন জোহা (২২) এসেছেন বোমার ক্ষত নিয়ে।
তাদের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে এএসআই আলাউদ্দিন জানান।

গত ২৪ অগাস্ট মিয়ানমারের রাখাইন প্রদেশে পুলিশ পোস্ট ও সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর নতুন করে দমন অভিযান শুরু হয়। প্রাণ বাঁচাতে প্রতিদিন শত শত রোহিঙ্গা নারী-পুরুষ-শিশু সীমান্তে ভিড় করছে বাংলাদেশে অনুপ্রবেশ করতে। তাদের অনেকেই সাগর পাড়ি দিতে গিয়ে সাগরেই লাশ হচ্ছেন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer