প্রকাশিত: ২৫/০৫/২০২১ ১২:৫৫ পিএম

বার্তা পরিবেশক::
চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ হিসাবে যোগদান করেছেন অধ্যাপক সুসেন কুমার বড়ুয়া। গত ২৪মে সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌস আরা বেগম তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। এরপর তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।তাঁর নিয়োগে প্রাক্তন ছাত্র ছাত্রীদের পক্ষ হতে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন কলামিস্ট ও নিরীক্ষক রূপন কান্তি সেনগুপ্ত।
উল্লেখ্য, গত ২০মে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপন জারীর মাধ্যমে তাঁকে উক্ত পদে পদায়ন করা হয়েছে।বিসিএস ১৯৯৩ ব্যাচে শিক্ষা ক্যাডারে নিয়োগ প্রাপ্ত হয়ে তিনি খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে শিক্ষকতা জীবনের সূচনা করেন।পরবর্তীতে ১৯৯৫ ইংরেজি হতে ২০১৩ ইংরেজি পর্যন্ত তিনি বোয়ালখালী কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজে হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এবং পরবর্তীতে রাঙ্গামাটি সরকারি কলেজে সহযোগী অধ্যাপক ও হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন ।
সর্বশেষ তিনি ২০১৫ সালে হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে যোগদান করেন।অধ্যক্ষ সুসেন কুমার বড়ুয়ার কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রত্নাপালং গ্রামের কৃতি সন্তান।

পাঠকের মতামত

কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

কক্সবাজারে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে তৈরিকৃত পূর্ণাঙ্গ তিনটি বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...
Single Page Footer