প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১১/০২/২০২৪ ৮:২৪ পিএম

নাইক্ষ্যংছড়ি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আবছারের কনিষ্ঠতম কন্যা ও এনজিও সংস্থা সেভ’র হেড অব অপারেশন শাহনেওয়াজ চৌধুরীর স্নেহাস্পদ ছোটবোন তাসপিয়া তাবাসসুম (তাসপি) সদ্য প্রকাশিত মেডিকেল(এমবিবিএস) ভর্তি পরীক্ষায় চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে মেধা তালিকায় চান্স পেয়েছেন।

তাসপিয়া পূর্বের সকল একাডেমিক পরিক্ষায়ও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।

তাসপিয়া দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে শিক্ষা জীবন শুরু করে পিএসসিতে গোল্ডেন এ প্লাস, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি এবং এস.এস.সি তে গোল্ডেন এ প্লাস অর্জন করেন। চট্টগ্রাম সরকারি কলেজ হতে এইচএসসিতে গ্লোল্ডেন এ প্লাস পেয়ে মেধার স্বাক্ষর রেখেছেন। মেধাবী তাসপিয়া পড়াশোনার পাশাপাশি গান, নৃত্য, কবিতা আবৃত্তি, বক্তব্য পরিবেশন, অঙ্কন প্রতিযোগীতায়ও পারদর্শী।

তাছাড়া তাসপিয়া প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বোর্ড কর্তৃক নির্ধারিত মেধাবৃত্তির কৃতিত্ব অর্জন করেছে।

ভবিষ্যতে তাসপিয়া একজন মানবিক চিকিৎসক হয়ে দেশ-জাতির সেবায় নিজেকে নিয়োজিত করতে চান।

তাসপিয়ার সাফল্যে উচ্ছ্বাসিত পরিবার তাসপিয়ার একাডেমিক জিবনের সূচনা থেকে শিক্ষা প্রদানকারী মানুষ গড়ার কারিগর সকল শিক্ষক/শিক্ষকা, আত্মীয়-স্বজন, উৎসাহ প্রদানকারী শুভাকাঙ্ক্ষীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। এবং তাসপিয়ার উজ্জ্বল ভবিষ্যত বিনির্মাণে সকলের নিকট দোয়া চেয়েছেন।

বিজ্ঞাপন ২২/২০২৪ আহরা

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...