উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭/১১/২০২৪ ৯:৪৩ পিএম , আপডেট: ২৮/১১/২০২৪ ৭:৩৯ এএম

দুর্ঘটনার কবলে পড়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমের গাড়িবহরের একটি গাড়ি। তবে এতে কেউ হতাহত হননি।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হাসনাত ও সারজিস চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করতে চুনতি ফারাঙ্গা এলাকায় যান। তাদের গাড়িবহরে ১২টি মোটরসাইকেল, দুটি প্রাইভেটকার ও একটি পাজেরো ছিল। ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি হাজী রাস্তার মাথায় বহরের গাড়িগুলো গ্রামীণ সড়ক থেকে মহাসড়কে উঠছিল। প্রথমে ১২টি মোটরসাইকেল ও পাজেরো গাড়িটি মহাসড়কে ওঠে। ওই পাজেরো গাড়িতে ছিলেন হাসনাত ও সারজিস। পরে একটি প্রাইভেটকার মহাসড়কে উঠতেই চট্টগ্রামমুখী একটি ট্রাক গাড়িটির সামনের অংশে ধাক্কা দেয়। এতে কারটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে বহরে থাকা মোটরসাইকেল আরোহীরা ট্রাকের চালক ও তার সহকারীকে আটক করে।

লোহাগাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলিম সমকালকে বলেন, আটক ট্রাকচালক মুজিবর রহমান (৪০) ও তার সহকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুর্ঘটনার পর পুলিশ পাহারায় সারজিস ও হাসনাতকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...