লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল
কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের চন্দনাইশের দোহাজারী পৌরসভার দেওয়ানহাট পুয়া ফকির মাজার সংলগ্ন এলাকায় দ্রুতগতির যাত্রীবাহী বাসের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে।
তার নাম সাবিতুল আলম (৭)। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটনা ঘটে।
স্থানীয়ভাবে জানা যায়, বাঁশখালী উপজেলার সাধনপুর এলাকার প্রবাসী শামসুল আলমের ছেলে সাবিতুল আলম তার মা’র সাথে বিগত ৫ দিন আগে চন্দনাইশের দোহাজারী পৌরসভার দেওয়ানহাট এলাকার নানা বাড়ি বেড়াতে আসে।
আজ দুপুর সাড়ে ১২টার দিকে সে মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস শিশু সাবিতুলকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়।
পাঠকের মতামত