প্রকাশিত: ০৩/০২/২০১৯ ৭:২৩ এএম

চট্টগ্রাম ও ঢাকা শিক্ষা বোর্ডের অধীন কয়েকটি কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা নেওয়া হয়েছে। ২০১৮ সালের সিলেবাস অনুসারে প্রণীত প্রশ্নে ২০১৯ সালের পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়। এ জন্য কেন্দ্র সচিবদের অবহেলাকে দায়ী করা হচ্ছে।

শনিবার সারাদেশে একযোগে এসএসসি পরীক্ষা শুরু হয়। এদিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা হয়। এসময় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীন সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ করা হয়।

চট্টগ্রামে যে সাত কেন্দ্রে ভুল প্রশ্নপত্র দেওয়া হয়েছে, সেগুলো হলো- নগরীর ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয়, পতেঙ্গা উচ্চ বিদ্যালয় ও গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়। এছাড়া কক্সবাজারের পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়, উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় এবং উখিয়া পালং আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা হয়।

আরো দিকে: ‘হ্যালো দুদক কমিশনার বলছি, বাঁচতে চাইলে দেখা করুন’

অপরদিকে ঢাকা শিক্ষা বোর্ডের মাদারীপুরের কালকিনিতে একটি, মুন্সীগঞ্জে একটি এবং নেত্রকোনার একটি কেন্দ্রেও এই ধরনের ভুল প্রশ্নপত্র সরবরাহ করা হয়েছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, ইতোমধ্যে ওই সাত কেন্দ্রে দায়িত্ব পালনকারী কেন্দ্র সচিবদের শোকজ করা হয়েছে।

ইত্তেফাক

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...