প্রকাশিত: ৩০/০৮/২০১৬ ৮:০৫ এএম

Josim-yaba-arrestডেস্ক রিপোর্ট::

চট্টগ্রামের ডবলমুরিং থানার দেওয়ানহাট মোড় এলাকা থেকে পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় ইয়াবা ব্যবসার কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

সোমবার (২৯ আগষ্ট) দুপুর ২টা ১০মিনিটে ওই এলাকার ক্যাফে আরমান হোটেলের সামনে ফ্লাইওভাবের নিচ থেকে ইয়াবাসহ মো. জসিম উদ্দিন (২৮) নামের ওই আসামিকে গ্রেফতার করা হয়। জসিম উদ্দিন কক্সবাজারের উখিয়া থানার কোর্টবাজার এলাকার সৈয়দ আলমের ছেলে। নগর পুলিশের জনসংযোগ শাখা থেকে জানানো হয়, গোপন সংবাদের নগর গোয়েন্দা বিভাগের সহকারী পুলিশ কমিশনার উত্তম কুমার চক্রবর্তীর নেতৃত্বে অভিযান চালিয়ে ওই আসামিকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এসময় টয়োটা জি-করোলা ব্রান্ডের একটি প্রাইভেট কার (রেজি নম্বর-চট্টমেট্রো-গ ১১-৭৭১০) জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে টেকনাফ হতে কম দামে ইয়াবা এনে নগরীর বিভিন্ন জায়গায় বেশি দামে বিক্রি করে আসছিল বলে স্বীকার করে। তার বিরুদ্ধে ডবলমুরিং থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

পাঠকের মতামত

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...

উখিয়ায়  এজেন্ট ব্যাংক আউটলেট  প্রতারণা মামলায় ঢাকায় গ্রেপ্তার ইউছুপ

কক্সবাজারের উখিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটকে কেন্দ্র করে দায়ের করা প্রতারণা ও জালিয়াতির মামলার ...

‘চাকরি ফিরিয়ে দে’ বলে গরুর রশি কোমরে বেঁধে মারধরহামলার ভয়াবহতার বর্ণনা দিলেন সাঈদি, জানালেন ঘটনার আদ্যোপান্ত

‘মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে’ হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন সাঈদি। নিজের ওপর হামলার ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...
Single Page Footer