প্রকাশিত: ০৯/০৪/২০১৮ ৯:৪০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২৪ এএম

জে,জাহেদ ,বিশেষ প্রতিবেদক:

স্বল্পোন্নত দেশ থেকে  উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে নগরীতে আনন্দ মিছিল বের করেছেন।

আজ ৯ এপ্রিল সোমবার নগরী আন্দরকিল্লাহ্ কার্যালয় হতে দক্ষিণ জেলা ছাত্রলীগ এ আনন্দ মিছিল ও সমাবেশ আয়োজন করেন।

মিছিলে নেতৃত্বে ছিলেন দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস,এম বোরহান উদ্দীন ও সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের।

এ সময় দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস,এম বোরহান বলেন, শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে।

শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো”।

একই অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  আমাদের স্বাধীনতা দিয়েছেন আর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছে।

তিনি আরো বলেন, ২০৪১ সালের মধ্যে শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ উন্নত বাংলাদেশের স্বীকৃতি আদায় করবে ইনশাল্লাহ।

দেশ ও শেখ হাসিনার বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধে পরাজিত অপশক্তির যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় ছাত্রলীগ মাঠে থাকার ঘোষনা দিয়েছে।

উক্ত আনন্দ মিছিল ও সমাবেশে জেলা,উপজেলা,কলেজ,পৌরসভা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer