প্রকাশিত: ২৩/০৫/২০২২ ৮:৩৩ পিএম

চট্টগ্রামে পাসপোর্ট করতে আসা জুরাইরা বিবি (১৫) নামে এক রোহিঙ্গা কিশোরীকে আটক করে পুলিশে দিয়েছে পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা।
সোমবার (২৩ মে) দুপুরে মনসুরাবাদ পাসপোর্ট কার্যালয়ের কর্মকর্তারা তাকে আটক করেন।

চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের সহকারী পরিচালক মাহমুদুল হক জানান, রোহিঙ্গা ওই তরুণী সীতাকুণ্ডের সলিমপুরের ঠিকানা দেখিয়ে জোবাইদা খানম নামে পাসপোর্ট আবেদন জমা দেয়। সেখানে তাকে সন্দেহ হয় কর্মকর্তাদের। পরে তার আঙুলের ছাপ মিলিয়ে দেখা যায় জুরাইরা বিবি, ১৫ বছর, পিতা মোস্তাক আহমেদ নামে রোহিঙ্গা ক্যাম্পে রেজিস্ট্রেশন করা আছে। পরবর্তীতে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...