প্রকাশিত: ১৯/০৩/২০১৮ ১০:৩০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১৫ এএম

জে,জাহেদ চট্টগ্রাম:
চট্টগ্রামে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ২১ মার্চ জনসভায় যোগ দিতে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে আসবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।

এ লক্ষ্যে জনসভাস্থল থেকে প্রায় ২ কিলোমিটার দূরে পটিয়ার খরনা ইউনিয়নের ফকিরপাড়ায় তৈরি করা হচ্ছে ২টি হেলিপ্যাড।

পটিয়া উপজেলা প্রকৌশল অফিসের তত্ত্বাবধানে হেলিপ্যাড তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। চলছে পার্কিং ও সংযোগ সড়কের নির্মাণকাজ।

হেলিপ্যাড তৈরির কাজ শেষ পর্যায়ে জানিয়ে পটিয়া উপজেলা প্রকৌশলী বিশ্বজিৎ দত্ত জানান, ঢাকা থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে আসা হেলিকপ্টারকে বরণে আরাকান সড়কের পাশ্ববর্তী খরনা ইউনিয়নের ফকিরপাড়ায় ২টি হেলিপ্যাড তৈরির কাজ প্রায় শেষ।

এর মধ্যে ৮০ মিটার দৈর্ঘ্য ও ৪০ মিটার প্রস্থের একটি এবং অন্যটি ৫৫ মিটার দৈর্ঘ্য ও ৩০ মিটার প্রস্থের। হেলিপ্যাড এলাকায় ৪০ থেকে ৫০টি গাড়ি রাখার জন্য পার্কিং ও দুইটি সংযোগ সড়কের নির্মাণকাজ চলছে।

এছাড়াও হেলিপ্যাডের পার্শ্ববর্তী শহীদ শাহ সড়ক সিল রোড করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা রক্ষাকারী বাহিনীকে মঙ্গলবার সকালেই এসব কাজ বুঝিয়ে দেয়া হবে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer