প্রকাশিত: ৩১/১২/২০১৭ ১২:২৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:৪২ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
চট্টগ্রামে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে কর্ণফুলী থানা পুলিশ। আটক দুজন হলেন, নেত্রকোণার মো.সিহাব উদ্দিন (৩৮) এবং নাটোরের শফিকুল ইসলাম (২৮)।

শনিবার রাত পৌনে ১২টার দিকে মইজ্জারটেক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানিয়ে কর্ণফুলী থানার ওসি সৈয়দুল মোস্তাফা বলেন, ‘একটি বাস থেকে দুজনই মইজ্জারটেক এলাকায় নামে। এরপর সিরাজ উদ্দিন ও শহিদুল ইসলাম নামের দুইজনকে আমরা তল্লাশি করি। তাদের কাছ থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। দুজনই সেনাবাহিনীর সৈনিক।’ খবর চিটিজি টাইমসের

তিনি আরো বলেন, দুজন চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত আছেন। তারা কক্সবাজার থেকে ইয়াবাগুলো নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন। বাস থেকে তারা মইজ্যারটেক এলাকায় নেমে যান। আমাদের সাদা পোশাকের টিমের সদস্যদের সন্দেহ হলে তারা ব্যাগ তল্লাশি করে। সেখানে ইয়াবাগুলো পাওয়া যায়।

আটক দুজনকে আইন অনুযায়ী সেনাবাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে ওসি জানিয়েছেন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer