উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ৩০/০৮/২০২২ ৭:৫০ এএম

চট্টগ্রামে ইয়াবাসহ রোহিঙ্গা দুই বোনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাতে নগরীর কোতোয়ালি থানার রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে সংবাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিবি পুলিশ।

গ্রেপ্তার দুই বোন হলেন নুরজাহান ওরফে নূর সাফা (৩৫) ও নুর ফাতেমা (২৮)। তারা মিয়ানমারের প্রয়াত নাজির হোসেনের মেয়ে। চট্টগ্রামের চন্দনাইশ থানার বিএম বাজার বার্মা কলোনিতে ভাড়ায় থাকেন তারা।

অভিযানে অংশ নেওয়া নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, ইয়াবা বিক্রির জন্য দুই বোন রেলস্টেশনে এসেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এ সময় তল্লাশি করে তাদের কাছ থেকে এক হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তার দুই বোন জন্মসূত্রে মিয়ানমারের নাগরিক। ২০-২৫ বছর আগে পরিবারের সঙ্গে সীমান্ত পাড়ি দিয়ে কক্সবাজার হয়ে চট্টগ্রামের চন্দনাইশে আসেন তারা। বার্মা কলোনিতে ভাড়ায় থাকেন তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, মিয়ানমারে থাকা আত্মীয়স্বজনের মাধ্যমে তারা ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন স্থানে এনে বিক্রি করেন।

পাঠকের মতামত

অনিয়ন্ত্রিত ফলের বাজার!বিদেশী ফল বর্জন করে দেশীয় ফল উৎপাদনের পরামর্শ-কৃষি বিভাগের

টেকনাফসহ জেলার সবখানে ফলের অস্বাভাবিক মুল্য বৃদ্ধি পেয়েছে। ফল বিক্রেতাদের মতে আগামীতে দাম আরো বাড়বে ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...