ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৪/০৮/২০২৪ ৮:৫৭ এএম

প্রচ্ছদচট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ)
চট্টগ্রামে আমির খসরুসহ বিএনপির চার নেতার বাসায় হামলা-অগ্নিসংযোগ
সিভয়েস২৪ প্রতিবেদক

চট্টগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ চার নেতার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শনিবার (৩ আগস্ট) রাত সাড়ে ৮টার পর এসব ঘটনা ঘটে। নগর বিএনপির বিলুপ্ত কমিটির দপ্তরের দায়িত্বে থাকা মো. ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এ হামলার জন্য দায়ী।’

সিভয়েস২৪’কে ইদ্রিস বলেন, ‘আমির খসরু মাহমুদ চৌধুরীর মেহেদিবাগের বাসায়, চট্টেশ্বরী রোডে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর নাছিরের বাসায়, বাদশা মিয়া সড়কের ওয়ার সিমেট্রির সামনে নগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের বাসায় এবং সদ্য দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক এরশাদ উল্লাহর চমেক হাসপাতালের পূর্ব গেটের বাসায় একযোগে হামলা ও অগ্নিসংযোগ করেছে আওয়ামী সন্ত্রাসীরা।’

হামলায় ডা. শাহাদাত হোসেনের বাসার নিচে পার্কিংয়ে থাকা ১৪টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।

নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান চার বিএনপি নেতার বাসায় হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এসব ঘটনায় দুপক্ষ মুখোমুখি হওয়ার চেষ্টা করেছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছি

পাঠকের মতামত

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...