উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২/০৯/২০২২ ৭:০৭ পিএম
ছবি-প্রতীকী

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের একটি বাসের চাপায় ক্ষিরদ চন্দ্র শীল (৮২) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়াছড়া স্টেশন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ মোর্শেদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ক্ষিরদ চন্দ্র শীল একই উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘুনিয়া হিন্দুপাড়া এলাকার মৃত ভীম চন্দ্র শীলের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মোর্শেদুল আলম জানান, ক্ষিরদ চন্দ্র শীল বানিয়ারছড়া স্টেশনে রাস্তা পার হওয়ার সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে চিরিংগা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্ষিরদ চন্দ্র শীলের লাশ উদ্ধার করে। ঘাতক বাসটি পালিয়ে যাওয়ায় চালক-হেলপার কাউকে আটক করা যায়নি।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...