প্রকাশিত: ০৭/০৯/২০১৬ ৯:৫৫ পিএম

চকরিয়া প্রতিনিধি,
কক্সবাজারের চকরিয়ার সীমান্ত এলাকা ফাঁসিয়াখালীস্থ কুমারী খাল থেকে ভাসমান এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের বুকে ও পেটে গুলির চিহৃ রয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার সকাল ১১ টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ। চকরিয়া থানার এস আই সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, খবর পেয়ে খাল থেকে লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে লাশের শরীরে ৩টি গুলির চিহৃ পাওয়া গেছে। এসময় লাশের পাশে একটি ভোটার আইডি কার্ড পাওয়া গেলেও সে ছবির সঙ্গে লাশের পরিচয় মেলানো যাচ্ছেনা।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুল আজম বলেন, চকরিয়ার সীমান্ত এলাকা ফাঁসিয়াখালীর কুমারী খাল থেকে ভাসমান এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।

পাঠকের মতামত

সীমান্ত নিরাপত্তায় পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি হচ্ছে রামু সেনানিবাস

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সীমান্ত নিরাপত্তা জোরদার, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও কৌশলগত সামরিক সক্ষমতা ...
Single Page Footer