প্রকাশিত: ২১/১১/২০১৭ ৭:৪৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:৪৯ এএম

উখিয়া নিউজ ডটকম::

চকরিয়া পৌরসভার সোসাইটি কাঁচাবাজারের পৃথক তিনটি দোকানে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট টিম।এসময় তিনটি দোকান থেকে বাজারজাত নিষিদ্ধ ৬’শ ৮০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। পলিথিন পাওয়া দোকান মালিকদের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সোমবার বিকালে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর উদ্দিন মুহাম্মদ শিবলী নোমানের নেতৃত্বে অভিযানে ছিলেন পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সাইফুল আশরাব। নিষিদ্ধ পলিথিন পাওয়া বশির স্টোরকে ৪০ হাজার , ইব্রাহিম স্টোরকে ৫০ হাজার ও আল-আমিন সু-স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর উদ্দিন মুহাম্মদ শিবলী নোমান ব্যবসায়ীদের বলেন, পুরো বাজারের পরি”ছন্নতা ঠিক রাখতে হবে। প্রতিটি নিত্যপণ্যের মূল্য তালিকা টাঙ্গাতে হবে। রাস্তা প্রস্তত রাখতে কিছু দোকান সরাতে হবে। সকল দোকানদারকে নিষিদ্ধ পণ্য বিক্রয় বন্ধ রাখতে হবে বলে নির্দেশনা দেন।

এতে চকরিয়ার বাজার ও দোকানের পরিবেশ সুন্দর হওয়ার পাশাপাশি সুনাম বৃদ্ধি পাবে। ভ্রাম্যমান আদালত চালিয়ে জরিমানা করতে হবেনা।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...