প্রকাশিত: ২৭/০৬/২০২২ ২:১৯ পিএম

এম.জিয়াবুল হক,চকরিয়া ::
দক্ষিন চট্টগ্রামে বেসরকারি চিকিৎসা জগতে জনগনের আস্থার ঠিকানা হিসেবে পরিচিত পেয়েছে কক্সবাজারের চকরিয়া উপজেলার জমজম হাসপাতাল প্রাইভেট লিমিডেট। বিশেষ করে হাসপাতালের গাইনী বিভাগের প্রসুতি সেবা বেশ সুনাম কুড়িয়েছে রোগী এবং স্বজনদের মাঝে।

বড়ধরণের জটিলতা না থাকলে নরমাল ডেলিভারিতে প্রসুতি রোগীদের দেওয়া হচ্ছে সেবা কার্যক্রম। এরই ধারাবাহিকতায় রোববার ২৬ জুন হাসপাতালের গাইনী বিভাগে ভর্তি হওয়া নারী নরমাল ডেলিভারীতে একসঙ্গে জন্ম দিয়েছেন তিন সন্তান।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন জমজম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো.গোলাম কবির। তিনি বলেন, প্রসুতি রোগের চিকিৎসক ডা.নাসিমা আক্তারের তত্তাবধানে রোববার দুপুরে হাসপাতালে ভর্তি হওয়া রোগী মমতাজ বেগম একসঙ্গে তিন মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন। ওই নারী চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা মোহাম্মদ আনছার এর স্ত্রী।

তিনি বলেন, সকালে প্রসববেদনা উঠলে পরিবার সদস্যরা প্রসুতি মমতাজ বেগমকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা দেন। দুপুর বারোটার কিছু পরে তাকে ভর্তি করা হয়। এরপর গাইনী বিভাগের চিকিৎসক ডাঃ নাসিমা আক্তার ও সহকর্মী নার্সরা মিলে নিবিড় তদারকির মাধ্যমে নরমাল ডেলিভারিতে প্রসুতি মমতাজ এক সাথে তিন নবজাতক জন্ম দিয়েছেন।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বলেন, দুপুরে ডেলিভারির পর রাত ৯টায় এ রির্পোট লেখা পর্যন্ত মা ও নবজাতক উভয় সুস্থ আছেন। তাদেরকে হাসপাতালের কেবিনে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...