প্রকাশিত: ১৭/০১/২০১৮ ৮:০০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৫৯ এএম

চকরিয়া প্রতিনিধি::

কক্সবাজারের চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান ১৩ দিনের রাষ্ট্রীয় সরকারি প্রশিক্ষণ শেষে দেশে ফিরেছেন।তিনি ১৬ জানুয়ারী মঙ্গলবার দেশে ফিরে স্বীয় কর্মস্থলে যোগদান করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মিড ক্যারিয়ার ট্রেনিং অন ফিল্ড এডমিনিষ্ট্রেশন অব বাংলাদেশ সিভিল সার্ভেন্ট(mid-career training on field administration for civil servants of bangladesh)শীর্ষক ৪০তম ব্যাচের সদস্য হিসেবে প্রশিক্ষণের জন্য ভারত যান ইউএনও শিবলী নোমান।তিনি গত ১জানুয়ারী থেকে ১৩জানুয়ারী পর্যন্ত উক্ত প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।উল্লেখ্য যে,উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান সোমবার ইন্ডিয়ান এয়ারওয়েজের একটি ফ্লাইটে তেরদিনের সরকারি সফর শেষে বাংলাদেশের উদ্দেশ্যে ভারত ত্যাগ করবেন।তিনি সরকারী রাষ্ট্রীয় প্রশিক্ষণে ভারতে যাওয়ায় উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত)হিসেবে দায়িত্ব পালন করেছেন সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মো: ইখতিয়ার উদ্দিন আরাফাত।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...