প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৭/০৮/২০২৪ ৮:০২ পিএম

চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কাকারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহাবুবুর রহমান চৌধুরীর (মাবু মিয়া) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও কক্সবাজার-০১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি মরহুমের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আজ শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বার্ধক্যজনিত কারণে কাকারা ইউনিয়নের প্রপার কাকারা এলাকার নিজ বাড়িতে ইন্তেকাল করেন মাহাবুবুর রহমান চৌধুরী (মাবু মিয়া)। আগামীকাল শনিবার (১৭ আগস্ট) বিকেল ৩টায় প্রপার কাটা এলাকার হযরত শাহ ওমর (রঃ) এর মাজার প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
এক বিবৃতিতে সালাহউদ্দিন আহমদ বলেন, মাহাবুবুর রহমান চৌধুরী (মাবু মিয়া) সারাজীবন বিএনপি তথা জাতীয়তাবাদী আন্দোলনের জন্য সংগ্রাম করে গেছেন। তার মৃত্যু বিএনপির রাজনীতিতে শূন্যতার সৃষ্টি করেছে, যা সহজেই পূরণ হওয়ার নয়।
তিনি মরহুমের মাগফেরাত কামনা করে বলেন, মহান আল্লাহ যেন মাবু মিয়াকে ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ স্থানে কবুল করে নেন, এই প্রার্থনা করছি। তিনি মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও ধৈর্য্য ধারণ করার আহ্বান জানান।
প্রসঙ্গত, মাহাবুবুর রহমান চৌধুরী (মাবু মিয়া) ৮৮ বছর বয়সে ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও হাজার হাজার নেতাকর্মী রেখে গেছেন

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...