উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭/০৭/২০২৫ ১১:২৫ পিএম

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও জিপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ফরিদুল ইসলাম (৪৬) নামে এক ব্যক্তি নিহত ও জিপ গাড়ির চালকসহ দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার মহাসড়কের মালুমঘাট স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ফরিদুল ইসলাম চকরিয়া পৌরসভা ১নম্বর ওয়ার্ডের কাজির পাড়া এলাকার মৃত আবদুল গনি সওদাগরের ছেলে।

আহতরা হলেন, চকরিয়া পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের কোচপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে জিপচালক আবদুল হাকিম (৪৫) ও পৌরসভার ১নম্বর ওয়ার্ডের কাজির পাড়া এলাকার আহমদ হোসেনের ছেলে শেকাব উদ্দিন সাকিব (২০)। হাইওয়ে পুলিশ খবর পেয়ে সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন।

মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) মেহেদী হাসান সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কক্সবাজার মহাসড়কের মালুমঘাট স্টেশন এলাকায় বাস ও জিপগাড়ির সাথে সন্ধ্যার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। গাড়ি দুটি বিপরীতমুখী ছিল। এ ঘটনায় জিপ গাড়ির একজন যাত্রী নিহত ও চালকসহ ২জন আহত হয়েছেন। দুর্ঘটনা পতিত গাড়ি দুটি জব্দ করে হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...