উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮/১০/২০২৪ ৮:০৯ এএম
Single Page Top

কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেনকে আটক করেছে পুলিশ। এছাড়াও একাধিক স্থানে অভিযান চালিয়ে আরও কয়েকজনকে আটক করা হয়। আটককৃতরা আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

পুলিশ জানায়, রোববার বিকালে নিজ এলাকা থেকে আটক করা হয়েছে কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ নেতা মক্কী ইকবাল হোসেনকে। এছাড়া মাতামুহুরী উপজেলা আওয়ামী লীগ নেতা ইকবাল দরবেশীকে দরবেশ কাটা থেকে, খুটাখালী ইউনিয়ন আওয়ামী লীগের বন-পরিবেশ সম্পাদক মো. জসিম উদ্দিন, ডুলাহাজারা ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আবদুল হামিদ সোনামিয়াকে রংমহল থেকে, চকরিয়া পৌরসভার চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী মো. বেলালকে নিজ এলাকা থেকে আটক করা হয়।

এ ব্যাপারে চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভুইঁয়া জানান, আটক ইউপি চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেনের বিরুদ্ধে কী অপরাধ রয়েছে তা খতিয়ে দেখে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

পাঠকের মতামত

Single Page Bottom

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer