প্রকাশিত: ৩০/১২/২০১৬ ৭:৫২ পিএম , আপডেট: ৩০/১২/২০১৬ ৭:৫৪ পিএম

অাজিজুল হক, নাইক্ষ্যংছড়ি দক্ষিণঃ
৩৪ বিজিবি বর্ডার গার্ড ব্যাটালিয়ন ঘুৃমধুম বিওপির সদস্যরা জলপাইতলী সংলগ্ন করিডোর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ পণ্য জব্দ করেন। শুক্রবার সকাল ৯ টার দিকে ঘুমধুম বিওপি কমান্ডারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ-মায়ানমারের ঘুমধুম জলপাতলী সীমান্তে অভিযান চালিয়ে মিয়ানমারে উৎপাদিত নিষিদ্ধ পলিথিন, কারেন্ট জাল, রিচ কপি, চকলেট জব্দ করে। জব্দকৃত পণ্যগুলো শুক্রবার দুপুরে উখিয়াস্থ বালুখালী শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। এ সময় বিজিবি সদস্যরা কাউকে আটক করতে পারেনি। জব্দকৃত মালামালের মুল্য ৫ লক্ষ ৮২ হাজার ১০০ শত টাকা বলে ঘুমধুম বিওপির নায়েব সুবেদার অাব্দুল হাকিম এ তথ্য নিশ্চিত করেন।

পাঠকের মতামত

কক্সবাজারে হোটেল-রেস্তোরাঁর বর্জ্য থেকে তৈরি হচ্ছে জৈব সার

কক্সবাজারে পর্যটনকেন্দ্রিক প্রতিষ্ঠানগুলোর বর্জ্য ব্যবহার করে তৈরি হচ্ছে জৈব সার। হোটেল-মোটেল ও রেস্তোরাঁয় রান্নার পরিত্যক্ত ...

কক্সবাজার সৈকতে শাওয়ার, চেঞ্জিং রুম ও রাতের আলোর পরিকল্পনা

পর্যটকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা বাড়াতে কক্সবাজার সমুদ্রসৈকতে ফ্রেশ ওয়াটার শাওয়ার, চেঞ্জিং রুম, লকার, ক্যাফে, পর্যটক ...
Single Page Footer