প্রকাশিত: ৩১/০১/২০১৮ ১০:২৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:১৭ এএম

শ.ম.গফুর::
নাইক্ষ্যংছড়ির ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুইটি গাড়ীবর্তী ১৪ হাজার পিস ইয়াবা ও দুই পাচারকারীকে আটক করেছে।জানা গেছে, নাইক্ষ্যংছড়ির উপজেলার ঘুমধুম ও তুমব্রু সীমান্তের মাদক, ইয়াবা এবং অপরাধীদের আতংক নামে খ্যাত ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওসি ইমন চৌধুরীর নেতৃত্বে মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থাইংখালী থেকে ছেড়ে আসা কক্সবাজার গামী ঢাকা- মেট্রো – ঘ ১১-৩০৫০ নাম্বারের নীল রংয়ের প্রাইভেট কারটি কুতুপালংস্থ টিভি রিলে উপকেন্দ্রের সামনে পৌছলে গতিরোধ করে গাড়ীটি তল্লাশী চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা সহ ঢাকা মিরপুর থানার কল্যাণপুর গ্রামের মৃত আব্দুল ওয়াহিদের ছেলে আরিফ (৪৫) কে গাড়ীসহ আটক করেন। অপর দিকে বুধবার ভোর রাতে ইয়াবাবর্তী একটি পিকআপ গাড়ী ইয়াবার বৃহত্তর চালান নিয়ে কক্সবাজার যাওয়ার গোপন খবর পেয়ে কুতুপালংস্থ টিভি রিলে উপকেন্দ্রের সামনে পৌছলে গাড়ীটি গতিরোধ করে তল্লাশী চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা সহ চালক ইয়াসিন কেআটক করা হয়।

এ ব্যাপারে ওসি ইমন চৌধুরী, ইয়াবা সহ আসামী আটকের সত্যতা স্বীকার করে বলেন মাদক দ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আটককৃতদের নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার সাথে জড়িত পালিয়ে যাওয়াদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer