প্রকাশিত: ১৩/০৮/২০১৭ ২:৪৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:১৩ পিএম

অাজিজুল হক, উখিয়া:
উখিয়ার পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম পুলিশ অভিযান চালিয়ে ১৫ হাজার পিছ ইয়াবাসহ ১ পাচারকারীকে আটক করেছে। অাটককৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪৫ লক্ষাধিক টাকা বলে জানিয়েছে পুলিশ। ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের এসঅাই এরশাদ উল্লাহ ও অামিনুর রহমানের নেতৃত্বে ঘুমধুম ঘোনার পাড়া টিভি টাওয়ারের বিপরীতে একদল পুলিশ শনিবার রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শপিং ব্যাগে মোডানো অবস্থায় ইয়াবাসহ পাচারকারীকে আটক করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসেন। আটককৃত যুবক চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া গ্রামের নুরুল হকের পুত্র অামির হোছেন(৩১)। পাচারকারীকে রবিবার সকালে মাদক দ্রব্য দমন অাইনে মামলা রুজু করে নাইক্ষ্যংছড়ি থানা হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রর অফিসার্স ইমন চৌধুরী।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...