নুর মোহাম্মদ সিকদার, নাইক্ষ্যংছড়ি
প্রকাশিত: ২৩/১০/২০২২ ৪:০২ পিএম

নাইক্ষ‌্যংছড়ি উপজেলার ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের মাদক বিরোধী অভিযানে চার হাজার ফিস ইয়াবাসহ বালুখালীর আব্দুল নবী(৫০)কে আটক করেন পুলিশ।

রবিবার (২৩ অক্টোবর) দুপুর আনুমানিক সৌয়া একটার দিকে বান্দরবান জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের ইনচার্জ (ইন্সপেক্টর) সোহাগ রানার নেতৃত্বে। এসআই পাভেল মল্লিকের সঙ্গীয় ফোর্সের সহায়তায় ঘুমধুম ইউপির ৫নং ওয়ার্ডস্থ উখিয়া টিভি টাওয়ার সংলগ্ন ইয়াহিয়া গার্ডেনের প্রবেশ মুখে। সন্দেহজনক আব্দুল নবী(৫০)কে তল্লাসী করলে অভিনব কায়দায় লোকায়িত অবস্থায় ৪ হাজার পিস ইয়াবাসহ আটক করতে সক্ষম হয় পুলিশ।

আটককৃত ব‌্যক্তি: উখিয়া উপজেলার পালংখালী ইউপির বালুখালী ০২নং ওয়ার্ডের মৃত আবু বক্কর’র ছেলে আব্দুল নবী(৫০)।

বিষয়টি নিশ্চিত করে ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের ইনচার্জ(ইন্সপেক্টর) সোহাগ রানা এ প্রতিবেদককে বলেন, এক ব‌্যক্তিকে সন্দেহ হলে পুলিশ তল্লাসী করলে অভিনব কায়দায় লোকায়িত অবস্থায় ইয়াবাসহ আটক করতে সক্ষম হয় পুলিশ।

তিনি আরো বলেন, মাদক চোরাচালানের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক এ অভিযান অব‌্যাহত থাকবে।

নাইক্ষ‌্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) টানটুসাহ বলেন, আটক ব‌্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় থানায় মামলার প্রক্রিয়া চলমান।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...