প্রকাশিত: ০৯/০২/২০১৮ ৮:৩৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৫১ এএম

শ.ম.গফুর,উখিয়া::
উখিয়ার পার্শবতী ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পশ্চিমকুল সীরাত কমিটির উদ্দ্যেগে আয়োজিত মাহফিল সম্পন্ন হয়েছে।গত মংগলবার বিকেল সাড়ে ৫ টায় পশ্চিমককুল মসজিদ প্রাংগণে দিল মোহাম্মদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিল শুরু হয়ে বুধবার রাত ১ টায় সম্পন্ন হয়।এতে প্রধান বক্তা
ছিলেন ঢাকার মোহাম্মদপুর শাহী জামে মসজিদের খতীব হযরত মাওলানা মুফতি ওবাইদুল্লাহ।বিশেষ বক্তা ছিলেন চট্রগ্রামের হাটহাজারী রহমানিয়া জামে মসজিদের খতীব হযরত মাওলানা আমানুল্লাহ,পশ্চিমকুল জামে মসজিদের খতীব ক্কারী ছৈয়দ আলম।এতে অতিথি ছিলেন ঘুমধুম ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ,ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের টু- আইসি এরশাদ উল্লাহ,তুমব্রু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল হক,সাবেক মেম্বার জহির আহমদ,ঘুমধুম ইউপির প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন,আলী আকবর সরদার,নজির আহমদ,নাইক্ষ্যংছড়ি উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক
সম্পাদক ও ঘুমধুম ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী ছৈয়দুল বশর,যুবলীগ নেতা শফিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাহফিলে সমগ্র মুসলিম উম্মাহর মংগল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।মোনাজাতে স্থানীয় আলেম সমাজ,সুশীল সমাজ,জনপ্রতিনিধিসহ নানা শ্রেণিপেশার লোকজন অংশ নেন।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...