প্রকাশিত: ৩১/০৮/২০১৭ ৪:৩৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:১৮ পিএম

আজিজুল হক, ঘুমধুম, নাইক্ষ্যংছড়ি;;
নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন ঘুমধুম ইউনিয়ন ছাত্রদলের সম্প্রতি অনুমোদন দেওয়া ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটিকে আবাঞ্চিত ঘোষনা ও অনাস্থা জ্ঞাপন করেছেন ঘুমধুম ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র নেতাকর্মীরা। উপজেলা ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, ৩১ আগস্ট বৃহস্পতিবার মোঃ শাহ নেওয়াজকে সভাপতি, মোঃ আলমগীরকে সিঃ সহ-সভাপতি, মোঃ শাহ জালালকে সাধারণ, মোঃ শাকিলকে যুগ্ম সম্পাদক, আতিকুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেয় নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রদলের সভাপতি আবু সুফিয়ান চৌধুরী ও সাধারণ সম্পাদক আবু কায়সার। উক্ত ইউনিয়ন ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন দেওয়ার পরপরই প্রতিবাদ ও বিক্ষোভ করে ঘুমধুম ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র নেতাকর্মীরা। তাৎক্ষনিক প্রতিবাদ ও মিছিল সমাবেশ করে। ঘুমধুম বেতবুনিয়া বাজার চত্বরে অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন, ঘুমধুম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিঃ সহ-সভাপতি বর্তমান সভাপতি পদপ্রার্থী জমির উদ্দিন সিকদার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘুমধুম ইউনিয়ন যুবদলের সভাপতি মুজিবুল হক, বিশেষ অতিথি ঘুমধুম ইউনিয়ন ছাত্রদলের সাবেক কমিটির সভাপতি সিরাজুল ইসলাম জিয়া, সিনিয়র ছাত্রদল নেতা আবদুল হাকিম, যুগ্ম সম্পাদক খাইরুল আমিন, ছাত্রদল নেতা আবদুললাহ, জাফর আলম, শহিদুল ইসলাম, এমএজি ওসমানী, ফরিদ আলম, খাইরুল আমিন, রাসেদ, নুরুল হক, নুরুল ইসলাম, ইলিয়াছ সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। উক্ত প্রতিবাদ সভায় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী জমির উদ্দিন সিকদার বলেন, আমরা সকলের অজান্তে উপজেলা ছাত্রদল একজন ছাত্রশিবিরের কক্সবাজার সরকারি কলেজের দায়িত্বশীলকে কী করে ঘুমধুম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মনোনীত করল। তা আমাদের বোধগম্য নয়। আমরা ঘুমধুম ইউনিয়ন ছাত্রদল তাদের অবাঞ্চিত ঘোষনা করলাম। ঘুমধুম ইউনিয়নের সকল সাংগঠনিক কর্মকান্ডে এ অবৈধ কমিটিকে প্রতিহত করা হবে। ঘুমধুম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম জিয়া বলেন, গত মাসে বিনা কারণে ঘুমধুম ইউনিয়ন ছাত্রদল বিলুপ্ত ঘোষনা করে। বিকাশের মাধ্যমে যে কমিটি অনুমোদন দিল তার কোন ভিত্তি নেই। উপজেলা ছাত্রদল এ কমিটি অনুমোদনের মাধ্যমে তারা সাংগঠনিক ভাবে অযোগ্যতার প্রমাণ দিল। তারা কখনো এ বিশৃংখলার দ্বায় এড়াতে পারেনা।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...