প্রকাশিত: ১৫/০২/২০২১ ৯:৩৫ এএম

আজিজুল হক::
পার্বত্য নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বাংলা সনের শুরুর দিন ১৪ ফেব্রুয়ারি দুপুরে ৫০ হাজার ইয়াবা সহ এক উপজাতিকে আটক করেছে বিজিবি।

সীমান্তেের রেজু বিওপি জোয়ানরা এ অভিযান পরিচালনা কালে বিজয় তঞ্চঙ্গা ( ২২) নামের এ যুবককে আটক করেন।

অভিযান পরিচালনাকারী নায়েক সুবেদার মিজানর রহমান জানান,

গোপন সূত্রে খবর পেয়ে তারা অভিযান চালান।

এ সময় লুঙ্গি ও বস্তায় মুড়িয়ে ৫ কাট তথা ৫০ হাজার ইয়াবা সহ স্থানীয় বড়ইতলীর মংচাইচিং তঞ্চঙ্গার ছেলেকে আটক করেন তারা।

স্থানীয়রা জানান,এটি ছিলো বাংলাদেশ-মিয়ানমান স্থল সীমান্তের ইয়াবা পাচারের জোন।

এ কারণে ঘুমধুম সীমান্তের রেজু-আমতলী বা বড়ই বলী বা আশপাশ সীমান্ত পয়েন্ট দিয়ে প্রতিনিয়ত ইয়াবা পাচার আর রুটিন মাফিক এ ইয়াবা আটক হচ্ছে।

৩৪ বিজিবি অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ আটক অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

নাইক্ষ্যংছড়ি থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক নুরুল ইসলাম বলেন এ বিষয়ে থানায় মামলা হয়েছে।

আটক ইয়াবা কারবারীকে প্রাথমিক জিজ্ঞাসাবা করা হয়েছে। এতে সে ইয়াবা কারবারে নিয়মিত তৎপর কবে জানান এ সময়।

উল্লেখ্য : এর আগে ৭ ও ৮ ফেব্রুয়ারি এ সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে প্রায় ২ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। আর বন্ধুক সহ রোহিঙ্গা যুবক নিহত হয়।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer