প্রকাশিত: ০৭/০৩/২০১৭ ৯:৪৯ পিএম

শ.ম.গফুর,উখিয়া::
উখিয়ার পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রু সরকারী প্রাথমিক বিদ্যালয়ে (উচ্চমান) ২০১৭ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের মাঝে সিলেবাস যুক্ত ডায়রী বিতরণ করা
হয়েছে। পার্বত্য চট্রগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈচিং এমপির বদ্যানতায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ প্রণীত এসব সিলেবাস যুক্ত ডায়রী প্রাপ্ত হয়। গত ৭ মার্চ আনুষ্ঠানিক ভাবে এসব সিলেবাস যুক্ত ডায়রী তুমব্রু সরকারী প্রাথমিক (উচ্চমান) বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেন ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ইউপি) একেএম জাহাঙ্গীর আজিজ। এতে
উক্ত বিদ্যালয়ের ৪৫০ শিক্ষার্থীর মাঝে সিলেবাস যুক্ত ডায়রী বিতরণ করা হয়। এ উপলক্ষে সকাল ১১টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে পবিত্র কোরআন তেলাওয়াত ও শিক্ষক মুজিবুল হকের পরিচালনায়, তুমব্রু
সরকারী প্রাথমিক ( উচ্চমান) বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ মেহমান ছিলেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী শ.ম.গফুর,পিটিএ সভাপতি আবদুল আজিজ,ঘুমধুম ইউপির সচীব এরশাদুল হক, সমাজ কর্মী খাইরুল ইসলাম,মীর আহমদ, জহির আহমদ,ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি বোরহান আজিজ,ছাত্রলীগ নেতা বায়েজিদ আরিফ ও
ইমরান প্রমুখ। এসময় উক্ত বিদ্যালয়ের শিক্ষক হামিদুল হক,শাহজাহান, মুজিবুল হক, কুলসুমবাগ বেগম,আবদুর
রহিম,ফাতেমাতুজ্জ জাহরা,মরজিয়া বেগম,দিলীপ কান্তি প্রমুখ শিক্ষক গণ সহ এলাকার বিভিন্ন শ্রেণী -পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা এসব সিলেবাস যুক্ত ডায়রী পেয়ে ভেজায় খুশি হন এবং বিতরণকারীজেলা পরিষদের চেয়ারম্যান বাবু কৈ শেলা মার্মা”র প্রতিকৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

পাঠকের মতামত

উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে মোটরসাইকেল আত্মসাতের চেষ্টার অভিযোগে মোহাম্মদ হাসান ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যাপক গোলাগুলির পর সবাইকে সতর্ক থাকতে মাইকিং ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

কক্সবাজারে দেশের ৩য় সাবমেরিন ক্যাবল চালু হচ্ছে আগামী বছর

দেশের ক্রমবর্ধমান ইন্টারনেটের চাহিদা মেটাতে এবং তথ্যের মহাসড়কে বাংলাদেশের সার্বভৌমত্ব ধরে রাখতে কক্সবাজারেই স্থাপিত হচ্ছে ...
Single Page Footer