প্রকাশিত: ০৪/০২/২০১৮ ৯:৪৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:০৬ এএম

ফারুক আহমদ, উখিয়া নিউজ ডটকম:;

ঘুমধুমের ২৬৮নং রেজু হেডম্যান পাড়ায় মাদক ব্যবসায়ীরা গ্রাম পুলিশকে হামলা চালিয়ে অবৈধ বিভিন্ন প্রকার বিপুল পরিমান বিদেশী মাদক ছিনিয়ে নিয়েছে। বাধা দেওয়ার চেষ্টা করলে হামলায় ৩ জন আহত হয়। খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ ঘটনাস্থলে এসে আহতদেরকে উদ্বার পূর্বক হাসপাতালে ভর্তি করে।

জানা যায়, উপজেলার ঘুমধুম ও সোনাইছড়ি ইউনিয়নের মধ্যবর্তি এলাকার ২৬৮ নং রেজু মৌজা হেডম্যান পাড়া রাস্তা দিয়ে অবৈধ মাদক পাচারের উদ্দেশ্যে মজুদ করেছিল। গত শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম ইউনিয়নের দফাদার ছৈয়দ আলমের নেতৃত্বে পরিষদের গ্রাম পুলিশ হেলাল উদ্দিন, শামশুল আলম, বদিউর রহমানসহ আন্যান্য সদস্য অভিযান চালিয়ে মাদক আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ আসার আগেই সংঘবদ্ধ সিন্ডিকেট সদস্যরা হামলা চালিয়ে জব্দ কৃত মাদকের চালান ছিনিয়ে নিয়ে যায়। এসময় মাদক ব্যবসায়ীদের হামলায় দফাদার ছৈয়দ আলম (৩২)সহ ৩ জন আহত হয়। পরে থানার পুলিশ এসে আহতদেরকে উদ্বার করে।

আহত দফাদার ছৈয়দ আলম অভিযোগ করে বলেন, থানা পুলিশের নির্দেশে মাদক জব্দ করলেও চোরা কারবারী মংতাইনছা, নিমংহা ,উক্যামং, ল্যাইজ্জা মং সহ ১৪/১৫ জন সিন্ডিকেট সদস্য হামলা চালিয়ে মাদকগুলো ছিনিয়ে নেয়। মাদকের মধ্যে ছিল বিয়ার, ডাইজিং, রামসহ বিভিন্ন প্রকার মিয়ানমারের তৈরি মদ।

এব্যয়পারে দফাদার ছৈয়দ আলম বাদী হয়ে ১৫ জনের বিরুদ্বে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা করেছে বলে জানা গেছে।

পাঠকের মতামত

 

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...