প্রকাশিত: ১২/১১/২০১৭ ৯:০০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:১৫ এএম

ফারুক আহমদ, উখিয়া::
নববধু ঘরে তুলার ৩ দিনের মাথায় অকাল মৃত্যু হয়েছে স্বামী মোহাম্মদ ইউনুছ (২২)। গত শুক্রবার বিকেলে মরহুমের নামাজের জানাযা শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এদিকে তার আষ্কমিক অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।

জানা যায়, ঘুমধুম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বরইতলী গ্রামের ছৈয়দ আলমের পুত্র মোহাম্মদ ইউনুছের সাথে স্থানীয় এক যুবতির সাথে বিবাহ হয় গত সোমবার। সামাজিক রীতিনীতি অনুযায়ী ঝাঁকজমক ভাবে যথারীতি বিবাহ সম্পন্ন হয়। উক্ত বিয়েতে আত্বীয়স্বজন ছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরাও দাওয়াত পান।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে নবস্বামী মোহাম্মদ ইউনুছ হঠাৎ অসুস্থবোধ করলে তাকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থান অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে মোহাম্মদ ইউনুছের অকাল মৃত্যুতে তার আতœার মাগফেরাত কামনায় এক দোয়া মাহ্ফিল গতকাল রবিবার বরইতলী স্টেশনে অনুষ্ঠিত হয়। দোয়া মাহ্ফিলে প্রধান বক্তা ছিলেন, মরিচ্যা কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা আলমগীর আজিজ। এতে প্রধান অতিথি ছিলেন, মোহাম্মদ হায়দার আলী কোম্পানী। বিশেষ বক্তা ছিলেন, হাফেজ নুরুল হক। সভাপতিত্ব করেন, মাওলানা জালাল উদ্দিন। এসময় মোহাম্মদ আব্দুর রহিম সওদাগর, দিদার মিয়া সওদাগর, ইউনুছ সওদাগর, মোক্তার সওদাগর ও নুরুল আলম সওদাগর সহ ঘুমধুম ইউনিয়ন পরিষদের দফদার ছৈয়দ আলম উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

 

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...