প্রকাশিত: ০৯/০৩/২০১৭ ১১:২৩ পিএম

শ.ম.গফুর, উখিয়া :
নাইক্ষ্যংছড়ির ঘুমধুম প্রস্তাবিত স্থল বন্দর স্থান পরিদর্শন করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়ার কামাল ও বান্দরবান জেলা পরিষদ সদস্য মাষ্টার কেউচিং চাক। বৃহস্পতিবার বিকাল ৪ টায় ঘুমধুমের নয়াপাড়াস্থ বিজিবি ক্যাম্প সংলগ্ন প্রস্তাবিত স্থল বন্দর স্থান পরিদর্শন করে শূক্রবার নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এর আগমনে নিরাপত্তা বিষয়ে খোঁজ খবর নেন। এ সময় নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আবু তাহের কোম্পানী, সদস্য সচিব ইমরান মেম্বার, ঘুমধুম ইউপির প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন, ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খালেদ সরওয়ার হারেছ, ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জিসানুল হক, সহ-সভাপতি বোরহান আজিজ, শ্রমিক নেতা ঝুলন কান্তি দে, স্থানীয় মেম্বার আবদুল করিম প্রমূখ উপস্থিত ছিলেন। মন্ত্রীর আগমন উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে উখিয়া ও নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন এবং আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন গুলো।

পাঠকের মতামত

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...