প্রকাশিত: ১০/০৩/২০১৮ ২:৪৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৩৮ এএম

শ.ম.গফুর,উখিয়া::
উখিয়ার পার্শবতী বান্দরবানের ঘুমধুম ইউনিয়নের রেজু বরইতলী পাড়ায় এক উপজাতীর ঘর পুঁড়ে ছাঁই হয়েছে।১০মার্চ সকাল ১০ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে কোন প্রানহানীর ঘটনা ঘটেনি।খবর পেয়ে ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের ইনচার্জ ওসি (তদন্ত)ইমন কান্তি চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যান।ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের ইনচার্জ ওসি(তদন্ত) ইমন কান্তি চৌধুরী,এএস আই জমির উদ্দিন জানান,বরইতলীর কেমং তঞ্চংগার বাড়িতে রক্ষিত ঝাড়ু ফুলের স্তুপে তার এক শিশু ছেলে খেলার ছলে ম্যাচের কাটি থেকে আগুন ছুড়ে মারে।উক্ত আগুন ছড়িয়ে পড়ে বাড়িতে লেগে যায়।এতে বাড়িতে রক্ষিত মুল্যবান মালামাল, প্রয়োজনীয় গৃহস্থালী সামগ্রীসহ বাড়িটি সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।ক্ষয়ক্ষতি অন্তত ২লক্ষাধিক টাকার বেশী হবে বলে ক্ষতিগ্রস্ত কেমং তংঞ্চইগ্যার পরিবার সুত্রে জানিয়েছেন পুলিশ।কেমং তংচঞ্চইগ্যা ঘুমধুম ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রেজু বরইতলীর এলাকার
অংচাই তংঞ্চইগ্যার ছেলে। বর্তমানে কেমং তংঞ্চইগ্যা পরিবার- পরিজন নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর দিন পার করছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...
Single Page Footer